ভূঞাপুর প্রতিনিধি: আজ ১৩ অক্টোবর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ‘ফলদার প্রাণপুরুষ শ্যামবাবু’ নামে খ্যাত বাবু শ্যাম শংকর দত্তের ১৩তম মৃত্যুবার্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে।

 

 

বাবু শ্যাম শংকর দত্ত টাঙ্গাইলের জন‌প্রিয় অনলাইন‌ নিউজপোর্টাল প্রতি‌দি‌নের টাঙ্গাইল এর সম্পাদক স‌ন্তোষ কুমার দ‌ত্তের বাবা।

 

শুক্রবার (১৩ অ‌ক্টোবর) ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, গীতা পাঠসহ বিভিন্ন অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হয়।

 

জানা গে‌ছে, বর্ণাঢ্য জীবনের অধিকারী অসাম্প্রদায়িক, প্রগতিশীল চিন্তার ধারক প্রয়াত বাবু শ্যাম শংকর দত্ত দুই মেয়াদে ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিন মেয়াদে ইউপি সদস্য ছিলেন। ফলদার উন্নয়নের রূপকার বাবু শ্যাম শংকর দত্তের প্রত্যক্ষ ও ঐকান্তিক সহযোগিতায় ফলদায় সকল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তিনি ফলদা আশরাফুল উলুম নেজামিয়া মাদরাসা ও মসজিদের জন্য প্রায় দুই কোটি টাকার জমি দান করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার কারণে অত্র এলাকার হিন্দু মুসলমানদের সম্প্রীতি ব্যাপক সুদৃঢ় হয়েছে। তাঁর নেতত্বে প্রায় ১ যুগ সময়কালে হাজার হাজার চক্ষু রোগী বিনামূল্যে অপারেশন ও চক্ষু সেবা পেয়েছেন। ১৯৯৬ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের সময় গোপালপুর অঞ্চলে তিনি সার্বিক ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময় দরিদ্র জনসাধারণের জন্য লংগরখানা খুলে অসহায় মানুষের খাদ্যের ব্যবস্থা করেছিলেন।

 

ও‌জি