তৌফিকুর রহমান: টাঙ্গাইলের প্রত্যেকটি উপজেলায় একটি করে জাদুঘর ও প্রত্যেকটি ইউনিয়নে একটি করে লাইব্রেরী করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।

 

এদি‌কে জেলার ভূঞাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ক‌রে‌ন তিনি।

 

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

এর আগে সকালে উপজেলা অডিটেরিয়ামে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, সুধী সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ, ইমাম-পুরোহিত, ব্যবসায়ী প্রতিনিধি, কৃষিজীবী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভাইস-চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নুর মিনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহান, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন ও সরণ দত্ত, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু,

সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ খন্দকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম মাহবুব, শাহ আলম আকন্দ শাপলা, সাইদুল ইসলাম তালুকদার দুদু, দুলাল হোসেন চকদার, মাসুদুল হক মাসুদ, রফিকুল ইসলাম রফিকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবা‌দিকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জহুরুল ইসলাম।

 

এরআগে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন শে‌ষে উপজেলা অফিসার্স ক্লাবের লাইব্রেরী উদ্বোধন করেন।

 

  • জেলা প্রশাসক বলেন, টাঙ্গাইলের সবচেয়ে বড় একটি সমস্যা হলো নদী ভাঙন। টাঙ্গাইলের দারিদ্র্যতার হার ২৯.২৭%। এর মূল কারণ ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর ও জামালপুর ভাঙন কবলিত এলাকা। ইতিমধ্যে ২৫৭ কিলোমিটার বাঁধ অনুমোদন পেয়েছে। কিছু অংশে কাজ শুরু হয়েছে। বাকি অংশ অল্প দিনের মধ্যে শুরু হবে।

 

তিনি আরো বলেন, টাঙ্গাইলের প্রত্যেকটি উপজেলায় একটি করে জাদুঘর ও প্রত্যেকটি ইউনিয়নে একটি করে লাইব্রেরী করা হবে।

 

ও‌জি