নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রবিবার (১৫ অক্টোবর) সকাল ৯ টার দিকে হাসপাতালের আধুনিক বর্জব্যবস্থাপনা ঘরের মাঝে এ আগুন লাগে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে হাসপাতালে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। যে জায়গায় আগুন লেগেছে সে জায়গায় বড় মাইক্রোওয়েভ মেশিন দিয়ে মেডিকেল বর্জ্য পোড়ানো হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, অগ্নিকান্ডের ঘটনা শুনার সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরে তদন্ত কমিটি ঘটন করে ক্ষয়ক্ষতির তথ্য জানানো হবে।
ওজি
