গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে উঠান বৈঠক করেছেন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামান রোমেল।
শনিবার (১৪ অক্টোবর) উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ভাদাই ও হরিষা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জোহরা কামাল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠকে যোগদান করে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন তিনি। এতে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করলে সভাটি জনসভায় পরিণত হয়।
খন্দকার মশিউজ্জামান রোমেল টাঙ্গাইল-২ (গোপালপুর -ভূঞাপুর) আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও আওয়ামী লীগের সদস্য।
সভায় উপস্থিত ছিলেন, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান তালুকদার হিরা, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিঞা, ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, আলমনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী, গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, গোপালপুর বিআরডিবির সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন আকন্দ,হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুন্নবী (রঞ্জু) প্রমুখ।
ওজি
