নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

 

বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় শহরের সার্কিট হাউজ সংলগ্ন শেখ রাসেলের ম্যুরালে রাষ্ট্রের পক্ষে ফুলেল শ্রদ্ধাজলি জানান জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। এরপর পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন্ স্কুল-কলেজের শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

 

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

 

জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি। জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দরকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা বিনতে আক্তার, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ্, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. মহীউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম মাহমুদ ইজদানী, প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক প্রমুখ।

 

ওজি