জহিরুল ইসলাম মিলন, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে খুচরা ও পাইকারীর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করেছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারাহ্ ফাতেহা তাকমিলা।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ধনবাড়ী পৌরসভার বিভিন্ন দোকান পাটে বাজার দর খোঁজ খবর নেন।
এ সময় বাজারে চাল, ডাল, রসুন, পেঁয়াজ, ছোলা, চিনি, ডিম, তেল, সবজি, মুরগী ইত্যাদির মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে কিনা এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কিনা তা যাচাই করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারাহ্ ফাতেহা তাকমিলা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং অতিরিক্ত মূল্য রাখা প্রতিরোধে উপজেলা প্রশাসন, পুলিশ, ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে সাথে নিয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ধনবাড়ী উপজেলা প্রশাসন। কিছু জায়গায় অতিরিক্ত মূল্য দেখা গেছে। তাদের সতর্ক করা হয়েছে।
ওজি
