নিজস্ব প্রতিবেদক : বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে পরিবহন শূন্য ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। মহাসড়ক ছাড়াও বন্ধ রয়েছে আন্ত:জেলা পরিবহন চলাচল। তবে গণপরিবহন ও অন্যান্য পরিবহন বন্ধ থাকার কারণে সিএনজি অটোরিক্সাগুলোর দখলে রয়েছে মহাসড়ক।
পরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের ও চাকরিজীবী মানুষ। এসব মানুষজন ঝুকি নিয়ে বিকল্প পরিবহন হিসেবে সিএনজি, অটোরিক্সা ও অটোভ্যানে করে কর্মস্থলে যাচ্ছে। তবে এ পর্যন্ত মহাসড়কের কোথায় কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায় নাই।
এদিকে জেলা শহর থেকে দুরপাল্লাসহ আন্ত:জেলার কোন বাস চলাচল করেনি। টাঙ্গাইল নতুন বাসট্যান্ড এলাকায় বাসগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন সড়কে চলাচল করা বাসগুলোও বিভিন্ন সুবিধাজনক স্থানে পার্কিং করে রেখেছে চালকরা।
অন্যদিকে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনের মাস্টার (বুকিং) রেজাউল করীম।
- ‘তিনি বলেন, আগের দিনের মতই ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে। ট্রেনের কোন সিডিউল পরিবর্তন হয়নি। এছাড়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।”
এরআগে গতকাল শনিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার সমাবেশ থেকে রবিবার সকাল সন্ধা হরতালের ডাক দেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল না করলেও পণ্যবাহী ট্রাক চলাচল করছে। যে কোন বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এপর্যন্ত কোথাও কোন সমস্যার সৃষ্টি হয়নি।
ওজি
