ভূঞাপুর প্রতিনিধি: শিক্ষক স‌মি‌তির সভাপ‌তির পদ দখ‌লে নেয়ার জন‌্য ভারপ্রাপ্ত সভাপ‌তির মৃত‌্যুর আগেই মৃত দে‌খি‌য়ে সভাপ‌তি বানা‌নোর অ‌ভি‌যোগ উঠে‌ছে। টাঙ্গাইলের ভূঞাপুর উপ‌জেলা শিক্ষক স‌মি‌তির ভারপ্রাপ্ত সভাপ‌তি আব্দুস সামাদ মোল্লাকে মৃত দে‌খি‌য়ে কেন্দ্র থে‌কে নতুন সভাপ‌তি হি‌সে‌বে ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল শাহীনকে ভারপ্রাপ্ত সভাপ‌তি বানা‌নো হ‌য়ে‌ছে।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলাম আব্দুস সামাদ মোল্লাকে মৃত দে‌খি‌য়ে নতুন ভারপ্রাপ্ত সভাপ‌তি হি‌সে‌বে জাফর ইকবাল‌কে নি‌য়োগ দি‌তে গত ৬ অ‌ক্টোবর কেন্দ্রীয় শিক্ষক স‌মি‌তি‌তে চি‌ঠি পান।

 

জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মহী উদ্দিনের চাকরি জাতীয়করণের কার‌ণে তাকে অব্যাহতি দিয়ে ২৮ আগস্ট সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ মোল্লাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব গ্রহণের পূর্বেই আব্দুস সামাদ মোল্লা অসুস্থ হয়ে পরে। গত ৭ অক্টোবর বিকেল ৫ টা ২৪ মিনিটে ঢাকায় বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পর দিন সকাল ১০টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

 

অথচ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলামের নেতৃত্বে ক‌য়েকজন শিক্ষক নেতা ৬ অক্টোবর শিক্ষক আব্দুস সামাদ মোল্লাকে মৃত দেখিয়ে ৭ জাফর ইকবাল শাহীনকে ভারপ্রাপ্ত সভাপতি কর‌তে বাংলাদেশ শিক্ষক সমিতিতে চিঠি দেন। প‌রে কেন্দ্রীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ জাফর ইকবাল শাহীনের ভারপ্রাপ্ত সভাপতি পদ অনুমোদন করে গত ৭ অক্টোবর শূন‌্যপদে জাফর ইকবাল‌কে ভারপ্রাপ্ত সভ‌াপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব দেয়া হয়।

 

অনু‌মো‌দিত চি‌ঠি‌তে বলা হয়, ভারপ্রাপ্ত সভাপ‌তি আব্দুস সামাদ মোল্লা মৃত‌্যুবরণ করায় সংগঠ‌নের সহসভাপ‌তি জাফর ইকবাল শাহীন‌কে দা‌য়িত্ব প্রদান করা হল। আগামী ৬০ দিনের মধ্যে নতুন সভাপ‌তি নির্বাচ‌ন ক‌রে কেন্দ্র থে‌কে অনু‌মোদন নেয়ার জন‌্য নি‌র্দেশনা দেয় হয়।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ব‌লেন, স‌মি‌তির কোন মি‌টিং ছাড়াই সম্পাদক তার লোকজন দি‌য়ে মৃত‌্যুর এক‌দিন আগেই তা‌কে মৃত ঘোষণা ক‌রে জাফর ইকবাল শাহীন‌কে নতুন ভারপ্রাপ্ত সভ‌াপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব এনে দি‌য়ে‌ছেন। এটা সংগঠন বি‌রোধী। কোথায় শোক পালন কর‌বেন সেটা না ক‌রে সভাপ‌তি করা নি‌য়ে ব‌্যস্ত থে‌কে‌ছেন তি‌নি।

 

  • উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলাম ব‌লেন, কেন্দ্রের মূল চি‌ঠিতে আব্দুস সামাদ মোল্লার মৃত‌্যু ৭অ‌ক্টোবরই লেখা আছে। যারা ওই ক‌পি সংগ্রহ ক‌রে‌ছে সেটা ভুয়া। তারা কিভা‌বে ওই ক‌পি পেল জা‌নিনা। এটা নি‌য়ে আমার কোন মাথা ব‌্যাথা নেই। প্রতিপক্ষরা যা ইচ্ছে করুক।

 

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ জানান, জাফর ইকবাল শাহীনের ৬ অক্টোবরের আবেদনের প্রেক্ষিতে ৭ অক্টোবর তা‌কে ভারপ্রাপ্ত সভাপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব দি‌য়ে অনুমোদন দেয়া হয়েছে।

 

ওজি