ভূঞাপুর প্রতিনিধি: বিএনপি-জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে শান্তি সমাবেশ করেছে। তবে সকাল থেকেই ভূঞাপুর উপজেলার কোথাও বিএনপি-জামায়াতের পিকেটিং বা তাদের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।

 

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে এ শান্তি সমাবেশ করেছে।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহনের নেতৃত্বে একটি পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুতের নেতৃত্বে হরতাল বিরোধী পিকেটিং করতে দেখা গেছে।

 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন, শান্তি শৃংঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। পুলিশি টহল জোরধার করা হয়েছে। ভূঞাপুরে কোথাও বিশৃংঙ্খলার সৃষ্টি হয়নি।

 

ওজি