নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কয়েকস্থানে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল-আরিচা মহাসড়ক ও বঙ্গবন্ধু পূর্ব মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে নেতাকর্মীরা অবরোধ কর্মসূচী পালন করেছে। এরআগে ঝটিকা মিছিল বের করে সড়কের উপর টায়ারে আগুন ধরিয়ে দিয়ে সেখানে বিক্ষোভ করা হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশে অবরোধ চলছে। পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী চালাচ্ছে। যার কারণে ভোরে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলার বিভিন্ন জায়গায় অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে বিএনপি জামায়াত ডাকা অবরোধের দ্বিতীয়দিনের মত দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আন্ত:জেলার পরিবহনও চলাচল বন্ধ রয়েছে। তবে সিএনজি চালিত অটোরিক্সাসহ ছোট ছোট পরিবহন চলাচল করছে।
ওজি
