গোপালপুর সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে উন্নয়ন সমাবেশ করেছে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে সুতি ভি এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ স্থল ছাড়াও আশেপাশের এলাকায় এতে গোপালপুর ও ভূঞাপুর উপজেলার হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
আরো পড়ুন- টাঙ্গাইলে অবরোধ বিরোধী মিছিলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য ছোট মনির, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু ,মাগুরা-১ আসনের সাইফুজ্জামান শিখর এমপি প্রমূখ।
এসময় বক্তারা সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকারের সময় যে পরিমান উন্নয়ন হয়েছে তাতেই সাধারণ মানুষ আবার শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় চায়। গোপালপুর-ভূঞাপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে যার ফলে এই আসনে আবারও নৌকার জয় হবে। এছাড়াও বিএনপির নানা সমালোচনা করে সবার কাছে নৌকায় ভোট চান বক্তারা।
আরো পড়ুন- ভূঞাপুরে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে জেলা ও দুই উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ওজি
