মধুুপুর সংবাদদাতা: টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে ধানখেত থেকে ওমর আলী (৪৫) নামে এক ব্যবসায়ির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আলোকদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই মরদেহ উদ্ধার করেন।

 

নিহত ওমর আলী হলুদিয়া গ্রামের মৃত আইন উদ্দিন ওরফে আনু সুতারের ছেলে। তিনি একজন আনারস ব্যবসায়ি।

 

নিহত ওমর আলীর স্ত্রী বুলবুলি বেগম জানান, বুধবার ভোররাত তিনটার দিকে আমার স্বামী মসজিদে তাহাজ্জদের নামাজ পড়বেন বলে বেড়িয়ে যান। কিছুক্ষণ পর পুলিশ এসেও তার সন্ধান করেন। অল্পক্ষণ পরেই তার ফোন বন্ধ পেয়ে আমি, আমার সন্তান এবং প্রতিবেশিরা অনেক খোঁজাখুজি করি। বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রায় এক কিলোমিটার দূরে ধান খেতে তার মৃত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

 

আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজহার আলী জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে ৯৯৯ থেকে জানানো হয় ওমর আলী নামের এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করবেন। এই সংবাদ পেয়েই আমরা ওমর আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর নম্বর থেকে ওমর আলীর সাথে যোগাযোগ করি। তিনি কিছুক্ষণের মধ্যেই ফিরবেন বলে আমাদের আশ্বস্ত করেন। কয়েক মিনিটর পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। ভোরপর্যন্ত চেষ্টা চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় ওমর আলীর লাশ মেলে হলুদিয়া গ্রামের এক ধান খেত। তার মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে।

 

তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ওজি