ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি-জামায়াতের দেশব্যাপি হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল এবং শান্তি সমাবেশ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর) টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামাল রোমেলের সমর্থকরা এই শান্তি সমাবেশ করেন।

 

ভূঞাপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বর ঘুরে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

 

সমাবেশে বক্তব্য রাখেন, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. লিয়াকত হোসেন খান (মাস্টার), অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সংম্পাদক মো. আব্দুস ছাত্তার মন্ডল, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন রনি, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন সরকার, গাবসারা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছানোয়ার হাসান সরকার উজ্জল প্রমুখ।

 

ওজি