নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধ এর ৩য় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিসিক শিল্প নগরীর সামনে এ বিক্ষোভ মিছিল করে।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই একটা মালবাহী ট্রাক ছাড়া দূরপাল্লার কোন যাত্রীবাহি বাস ঢাকার উদ্যোশে ছেড়ে যেতে দেখা যায়নি। তবে শহরে সবকিছুই রয়েছে মোটামুটি স্বাভাবিক।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে অবরোধ চলছে। পুলিশ নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। যার কারণে ভোরে খন্ড খন্ড মিছিল বের করে বিভিন্ন যায়গায় অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
ওজি
