নিজস্ব প্রতিবেদক: গাজীপুর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি পেয়েছেন আলোচিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানি।
শনিবার (৪ নভেম্বর) রাত ৮ টায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ সবগুলো মামলায় জামিন পাওয়ায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
মো. রফিকুল ইসলাম মাদানী (২৮), নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত। গত ২৯ মার্চ জামিন চেয়ে মাদানীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। ফলে মাদানীর কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তাঁর আইনজীবী। কারাকর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা থানায়, তেজগাঁও থানা, মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও কোতয়ালী থানায় মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সবগুলি মামলার জামিনের কাগজ যাচাই বাছাই শেষে শনিবার রাত ৮টার সময় তাকে মুক্তি দেয়া হয়।
রফিকুল ইসলামের খালাতো ভাই আমিনুল হাসান জানান, পরিবারের পক্ষ থেকে তাকে আমরা নিতে কারাগারে আসি। রাত আটটার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পেলে তাকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।
ওজি
