আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর: অবরোধে রাজনৈকি অস্থিরতা ও মানুষের জানমাল নিরাপত্তার বিঘ্নের আশঙ্কায় টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন স্থগিত করা হয়েছে।

 

৬ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার এম.জি মাহমুদ ইজদানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের ঘোষণা করা হয়। এতে স্থগিত হওয়া অভিভাবক প্রতিনিধি নির্বাচন ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

 

জানা গেছে, চলতি মাসের ৭ নভেম্বর অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার একদিন আগে সেটি বন্ধ ঘোষণা করা হয়।  অভিভাবক প্রতিনিধি নির্বাচনে চার প্রার্থী অংশ নিয়েছেন। এরা হলেন, চেয়ার প্রতীকে মো. হারুন অর রশিদ, ফুটবল প্রতীকে শফিকুল মওলা ওরফে সান্টু, মোমবাতি প্রতীকে আরজু চকদার এবং ছাতা প্রতীকে মো. শামীম চকদার।

 

এরআগে গত ১৬ অক্টোবর দায়িত্বপ্রাপ্ত অফিসার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।

 

চেয়ার প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ জানান, নির্বাচনে অংশ নেয়া একজন প্রার্থী প্রচারণায় পিছিয়ে থাকায় রাজনৈতিক প্রভাবে নির্বাচন বন্ধ করা হয়েছে। যার কারণে ৭ নভেম্বর নির্বাচন স্থগিত করে রাজননৈতিক অস্থিরতা দেখিয়ে আগামী ৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ দিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।

 

  • রিটার্নিং কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ খানম বলেন, ৭ নভেম্বর বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে কর্তৃপক্ষের নির্দেশে নির্বাচন স্থগিত করে আগামী ৩ ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে নির্বাচনের ভোট গ্রহণে যাতে কোন ধরণের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সে লক্ষ্যে ওই বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

 

ওজি