ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক পর‌্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপজেলার পাঁচশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

 

শনিবার (১১ অক্টোবর) উপজেলার নিকরাইলের পূর্নবাসন এলাকার মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্থানীয় আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষার আয়োজন করে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্টের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার, সিরাজকান্দি দাখিল মাদরাসার সভাপতি মুহাম্মদ আব্দুল মোমেন সরকার, আব্দুর রহমান মাস্টার প্রমুখ।

 

আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্টের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার বলেন,  পরীক্ষায় অংশ নেয় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। করোনার প্রকোপ কাটিয়ে আবারও পরীক্ষার আয়োজন করা হয়েছে। এতে করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো আরও প্রসারিত হবে। বিগত বছরের তুলনায় এ বছর বৃত্তি পরীক্ষায় বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন।

 

ওজি