নাগরপুর সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

 

শনিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি  সদরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়নখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা করা হয়।

 

এ সময় বক্তব্য দেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির পরিচালক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মীর মুশফিক হোসেন শৈবাল, যুগ্ম আহবায়ক নেলসন, যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান, সাবেক উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেনসহ উপজেলার যুবলীগের নেতা কর্মীরা।

 

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ওজি