সাগর ঘোষ, মাভাবিপ্রবি সংবাদদাতা: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৬ তম ব্যাচ (সায়াহ্ন ১৬) এর কেন্দ্রীয় শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ফরহাদ হোসেন।
ধারাবাহিক ঐতিহ্যের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচ তিন দিনব্যাপী র্যাগ উৎসবের আয়োজন করেছে। এরআগে প্রতিটি ব্যাচই তাদের শিক্ষাজীবন শেষে এ উৎসবের আয়োজন করে থাকে। ‘শূণ্য থেকে শুরু এই অঙ্গনে, সকল গোধূলি মিশুক এই সায়াহ্নে’ এই স্লোগানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (সায়াহ্ন’১৬) কেন্দ্রীয় শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সায়াহ্ন ১৬ এর আহ্বায়ক নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান আহম্মেদ শান্ত।
শুরুতে কেক কাটা, আনন্দর্যালি ও রঙ উৎসবের আয়োজন করা হয়। বিকেলে ক্যাম্পাসে ফটোসেশন, ফানুস উড়ানো ও আতশবাজি ছিল। রাত ৮ ঘটিকায় সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের গ্র্যান্ড ডিনার ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জানা গেছে, ২য় দিনের প্রোগ্রামে সকালে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করবে সায়াহ্ন ১৬ ব্যাচটি। ওইদিন বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হবে আনপ্লাগড সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে সাজানো হয়েছে। বুধবার শিক্ষা সমাপনী উৎসবের শেষদিন। এদিন বিকেলে মুক্তমঞ্চে কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যান্ড এমবিএমসি ও ঢাকা থেকে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন সায়াহ্ন ১৬ এর আহ্বায়ক রায়হান আহম্মেদ শান্ত।
ওজি
