নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অব‌রোধ সফল করার ঝ‌টিকা মি‌ছিলে পু‌লিশ ধাওয়া করায় পা‌লিয়ে যায় জামায়া‌ত ও শি‌বিরের নেতাকর্মীরা। প‌রে ফেলা যাওয়া ব‌্যানার উদ্ধার করেছে পু‌লিশ।

 

সোমবার (১৩ ন‌ভেম্বর) টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় দুপুর ২ টার দিকে জামায়াত ও শিবিরের ঝটিকা মিছিল করলে পুলিশ ধাওয়া দেয়।

 

এরআগে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে রেজিস্ট্রিপাড়া এলাকার শাহীন স্কুলের সামনে আসলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এতে মিছিল থেকে ব্যানার সহ এলোপাথারি দৌড়ে পালায় নেতাকর্মীরা।

 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস ছালাম মিয়া বলেন, হয়তোবা কেও করতে পারে তবে পুলিশ ধাওয়া দিছে নাকি এখন পর্যন্ত এধরনের তথ্য পায়নি। এসময় ব‌্যানার উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে জামাত ও শিবিরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তা‌দের বক্তব‌্য পাওয়া যায়নি।

 

ওজি