নিজস্ব প্রতিবেদক: আর কয়েকদিন পরই ভোট। তাই ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি প্রার্থী জাকির হোসেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হিসেবে নোঙ্গর প্রতীক নিয়ে লড়ছেন। ইতোমধ্যে ভোটার সাড়া পাচ্ছেন ব্যাপক। হাট-বাজার, পাড়া-মহল্লাসহ প্রত্যন্ত অঞ্চলে ঘুরছেন ভোট চাইতে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিজয়ী হলে তিনি কি কি করবেন সেগুলো তিনি ভোটার জানিয়ে ভোট প্রার্থণা করছেন।

 

বুধবার রাতে ঘাটাইল পৌর বাজারে গণসংযোগ করেন। এসয়ম তার কর্মী-অনুসারীরাও ভোটার কাছে ভোট চাইছেন। নির্বাচনী এলাকায় পোস্টার ব্যানারে ছেড়ে গেছে নোঙ্গরের। সাবেক এই সেনা কর্মকর্তা ঘাটাইলবাসীর জন্য উন্নয়নমূলক কাজ করে যাবে এমন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।

 

ভোট গ্রহণের দিন ঘনিয়ে আসায় নির্বাচনী এলাকার উপজেলা সদর থেকে গ্রাম এখন সরব হয়ে উঠেছে নোঙ্গর প্রতীকের প্রার্থী ক্যাপ্টেন (অবঃ) জাকির হোসেনের প্রচার-প্রচারণায়। ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে এই প্রার্থী সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, আলোচনা সভা, প্রচারপত্র বিতরণ, গণসংযোগসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এ ছাড়া দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গান পরিবেশন ও মাইকিং করছেন বিএনএমসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর কর্মী-সমর্থকরা। প্রচারণার দিক থেকে এগিয়ে তিনি এগিয়ে আছেন বলে জানান তার কর্মী সমর্থকরা।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি প্রার্থী জাকির হোসেন ঘাটাইল পৌর বাজারে গণসংযোগ করেন

 

নোঙর প্রতীকের প্রার্থী ক্যাপ্টেন (অবঃ) জাকির হোসেন বলেন, ঘাটাইলের প্রতিটি অলিগলি নিয়ে ঘুরে বেড়াচ্ছি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। বিজয়ী হলে ঘাটাইল উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করবো। একটি আধুনিক নগরী হিসেবে ঘাটাইলকে গড়ে তুলবো। এছাড়া এই আসনের আদিবাসীদের জন্যও আলাদাভাবে কাজ করবো। আমি আশাবাদী মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে।

 

এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী আমানুর রহমান খান রানা, সাখাওয়াত খান সৈকত (বাংলাদেশ সাম্যবাদী দল) হাসান আল মামুন (এনপিপি), আব্দুল আজিজ খান (জাকের পার্টি) ও আবদুল হালিম (জাতীয় পার্টি)।

 

১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঘাটাইল-৩ আসন। এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩৭৩। এতে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৮০ হাজার ৪৯০ এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৮১। এছাড়া এই আসনে হিজড়া ভোটার রয়েছেন দুইজন।

 

ওজি