ভুঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপুরে প্রচণ্ড গরম ও তাপদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী ক্লাশরুমেই অসুস্থ্য হয়ে পড়েছে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার মিরা অসুস্থ্য হয়ে পড়ে। পরে ওই বিদ্যালয়েই তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ভূঞাপুরে শ্রেণিকক্ষে হিটস্ট্রোকে জ্ঞান হারালেন মাদরাসা শিক্ষক
ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, স্কুল বিরতি চলাকালীন সময়ে হঠাৎ ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী মিরার প্রচণ্ড গরমে শ্বাসকষ্ট শুরু হয়। পরে ওই ক্লাশের শিক্ষার্থীরা শিক্ষকদের জানানোর ক্লাশরুম থেকে অফিসরুমে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় চিকিৎসক ডেকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৃষ্টি তনুকা বলেন, ওই শিক্ষার্থীর প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভুত হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গোপালপুরে হিটস্ট্রোকে চা বিক্রেতার মৃত্যু
ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান সন্তোষ কুমার দত্ত বলেন, প্রচণ্ড তাপদাহের কারণে ওই শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। এতে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে স্থানীয় চিকিৎসকদের দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ওই শিক্ষার্থীকে শিক্ষকদের সাথে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক।
ওজি/প্রটা

