নিজস্ব প্রতি‌বেদক: টাঙ্গাইলে অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মে‌ন্টের উদ্বোধন করা হ‌য়ে‌ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা স্টেডিয়ামে শুরু হয় এই খেলা।

 

শ‌নিবার (৭ অ‌ক্টোবর) বি‌কে‌লে জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম আনুষ্ঠা‌নিকভা‌বে এই খেলার উদ্বোধন ক‌রেন।

 

এতে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবল খেলোয়াড় খন্দকার রকিবুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার।

 

এই খেলায় টাঙ্গাইল পৌরসভাসহ জেলার ১২ উপজেলার বালক এবং বালিকা দল অংশ নিচ্ছে।

 

জানা গে‌ছে, প্রথমদিনে বালকদের ম্যাচে কালিহাতী উপজেলাকে ২-০ গোলে হারিয়েছে গোপালপুর উপজেলা। মধুপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে নাগরপুর উপজেলা, বাসাইল উপজেলাকে ২-০ গোলে হারিয়েছে সখিপুর উপজেলা। এছাড়া টাঙ্গাইল পৌরসভাকে ২-০ গোলে হারিয়েছে ঘাটাইল উপজেলা এবং টাঙ্গাইল সদর উপজেলার বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়েছে ভূঞাপুর উপজেলা।

 

বালিকাদের ম্যাচে কালিহাতী উপজেলাকে ৪-০ গোলে হারিয়েছে গোপালপুর উপজেলা এবং টাঙ্গাইল সদর উপজেলাকে ৩-০ গোলে হারিয়েছে ভূঞাপুর উপজেলা।

 

আগামীকাল বালক এবং বালিকাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ হবে ১০ অক্টোবর।

 

ও‌জি