ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এরআগে উপজেলা পরিষদ চত্বরের মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আশরাফ তালুকদার, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিরা।
ওজি

