ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে আর্ন্তজাতিক মহান মে দিবস পালন করা হয়েছে। বুধবার (১ মে) দুপুরে উদীচী উপজেলা শাখার আয়োজনে স্বাধীনতা কমপ্লেক্স ভবনে উদীচীর নিজস্ব কার্যালয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উদীচীর উপজেলা শাখার সহসভাপতি আশরাফ আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদীচী উপজেলা শাখার সাধারন সম্পাদক হাসান ছারোয়ার লাভলু, সাবেক সম্পাদক এনামুল হক তালুকদার কামাল, সাবেক ছাত্রনেতা মোজাফফর, উদীচীর যুগ্ম সম্পাদক শাহআলম সরকার, অর্থ সম্পাদক তাপসী বসাক, প্রশিক্ষক বাবলু, নাট্যভিনেতা মাহবুবুর রহমান স্বপনসহ উদীচীর নাটক বিভাগ, নৃত্য বিভাগ ও গান বিভাগের শিল্পীরা।

 

পরে কর্মী মূল্যায়ন, বৈশাখী কূপন ড্র ও পুরস্কার এবং বৈশাখী মেলায় উদীচীর নাটকে অভিনয় করা শিল্পীদের পুরস্কার তুলে দেয়া হয়।

 

ওজি/প্রটা