নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) বাঁধন ইউনিট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে। ‘স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ উপলক্ষে সংগঠনটি এই কর্মসূচীর আয়োজন করে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সন্তোষে মাওলানা ভাসানী আদর্শ কলেজে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচীর উদ্ধোধন করেন মাওলানা ভাসানী আদর্শ কলেজে অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন। ভাসানী বিশ্ববিদ্যালয়ের বাঁধন ইউনিটের সদস্যদের উৎসাহে উক্ত কলেজের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে রক্তের গ্রুপ নির্ণয় করায়।
এতে উপস্থিত ছিলেন ভাসানী বাঁধন ইউনিটের কেন্দ্রীয় পর্যবেক্ষক অপূর্ব চৌহান, সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও স্বেচ্ছাসেবকগণ।
মাওলানা ভাসানী আদর্শ কলেজের ইংরেজি প্রভাষক মো. মিলন মিয়া বলেন, বাঁধনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি জরুরী প্রয়োজনে অনেক মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। এই সংগঠনে কাজ করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলে।
ওজি
