ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আটককৃতরা হলো, ভূঞাপুর পৌরসভার পূর্ব ভূঞাপুর এলাকার আব্দুল মজিদ সরকারের ছেলে আনোয়ার হোসেন (৩৭), আঃ রাজ্জাকের ছেলে আবু রায়হান রনি (২৭), ঘাটান্দী গ্রামের আনন্দ বেপারীর ছেলে রফিক বেপারী (৩৬), বীরহাটী এলাকার লাল মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৫) ও গোপালপুর উপজেলার নলীন গ্রামের বাচ্চু খানের ছেলে খলিলুর রহমান (৩৮)।

 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরআগে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো বলে খবর পাই। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহার করার জন্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

ওজি