ফরমান শেখ: টাঙ্গাইলের ভূঞাপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) বিকালে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১১জন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে কেউ ডাকাতি, চুরি, ছিনতাই, ওয়ারেন্টভুক্ত মামলার আসামি ছিল।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি। সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দুপুরে তাদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
ওজি
